1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

ফায়ারফাইটার পদে ১৫ নারীর যোগদান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো ‘ফায়ারফাইটার (মহিলা)’ পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন যোগদান করেছেন। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী গতকাল ১৮ নভেম্বর তাঁরা নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর তাঁদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। আজ ১৯ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাঁদের স্বাগত জানান। পরে নবীন ফায়ারফাইটারগণ মহাপরিচালক-এর সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় অধিদপ্তরের দুজন পরিচালকসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এ বছরের ২০ জুন ফায়ারফাইটার নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ারফাইটার (মহিলা) পদে ২,৭০৭ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা ও মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই ১৫ জনকে চূড়ান্তভাবে ফায়ারফাইটার (মহিলা) পদে নিয়োগের জন্য নির্বাচিত করে নিয়োগপত্র জারি করা হয়। সিভিল সার্জনের সুস্থতার সনদপত্রসহ তাঁরা গতকাল এই পদে যোগদান করেন। ইতিপূর্বে ফায়ার সার্ভিসে অফিসার পদে মহিলা কর্মকর্তা যোগদান করলেও ফায়ারফাইটার পদে কখনো কোনো মহিলার নিয়োগ সম্পন্ন হয়নি এবং নিয়োগের কোনো সুযোগও ছিল না।

ফায়ারফাইটার (মহিলা) পদে যে ১৫ জন যোগদান করেছেন তাঁরা হলেন : মোছাঃ মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মোছাঃ মাইমুনা আক্তার, রিমা খাতুন, মিস মেহেরুন্নেছা মিম, মোছাঃ আরজুমান আক্তার রিতা, মিশু আক্তার, ঝর্না রানী পাল, মোছাঃ কাকুলী খাতুন, ইসরাত জাহান ইতি, মোছাম্মৎ নাজমুন নাহার, মোসাঃ ইয়াসমীন খাতুন, মোছাঃ রুজিনা আকতার ও প্রিয়াংকা হালদার।

ফায়ারফাইটার (মহিলা) ১ম ব্যাচের সাথে অধিদপ্তরের মহাপরিচালক ও অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ করা যেতে পারে, লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুশাসন অনুযায়ী সম্প্রতি ‘ফায়ারম্যান’ পদের নাম পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’ নামকরণ করা হয়। এর ফলে এই পদে নারী-পুরুষ উভয়ের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com