1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের কাছে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে ফাইজারের এ টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিকা হস্তান্তর করা হয় বলে ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দূতাবাস জানায়, স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক ও স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের কাছে টিকার এ চালান হস্তান্তর করা হয়। টিকা হস্তান্তর করেন রাষ্ট্রদূত মিলার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ২৫ লাখ ডোজ টিকাসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া মোট টিকার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ডোজ।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘জীবন রক্ষাকারী ফাইজার টিকার এই অতিরিক্ত ২৫ লাখ ডোজ উপহার দিতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। আমরা জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের সমর্থন অব্যাহত রাখব। নিরাপদ ও কার্যকরভাবে ফাইজারের এই টিকা সংরক্ষণ ও প্রয়োগের সঠিক অবকাঠামো আছে কি না, তা নিশ্চিত করার জন্য আমরা বৈশ্বিক কোভ্যাক্স ভ্যাকসিন উদ্যোগকে সমর্থন করতে পেরে গর্বিত।’

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আল্ট্রা-কোল্ড চেইন স্টোরেজ ব্যবস্থা তৈরি, এবং নিরাপদ ব্যবস্থাপনা ও দক্ষভাবে ফাইজার টিকা প্রয়োগসহ বিভিন্ন কাজে সহায়তার জন্য বৈশ্বিক কোভ্যাক্স জোটকে ৪ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সাহায্যের জন্য এখন পর্যন্ত ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com