1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ রাষ্ট্রদূতের বৈঠক শিগগিরই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত শিগগিরই সমবেতভাবে ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টা রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান।

তিনি বলেন, দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন।

ড. ইউনূস জানান, ইউরোপীয় ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত থাকেন ঢাকায়। দিল্লিতে বসবাসরত ২০ রাষ্ট্রদূত ও ঢাকায় বসবাসরত ৭ রাষ্ট্রদূত মিলে ইইউভুক্ত মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে তার সঙ্গে বৈঠক করবেন।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসা এবং দিল্লি থেকে এত বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার ঘটনা হবে নজিরবিহীন। আগে কখনো ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেননি।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ইইউর সমর্থন প্রকাশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে এ কাজটি করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশের সংকটময় সময়ে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নেপাল, মালদ্বীপ, পাকিস্তানসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গেও তার বৈঠক হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূত যারা ঢাকায় স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন।

তারা সম্পূর্ণ নতুনভাবে বাংলাদেশের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ শুরু করেছেন বলে জানান ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com