1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন কাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামীকাল রোববার ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় কালশী মোড় সংলগ্ন বালু মাঠে এই প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রকল্পটি চালু হলে মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ সহজ হবে। বাড়বে সড়কে যানবাহনের ধারণ ক্ষমতা। মিরপুর থেকে ১০ থেকে ১৫ মিনিটে যাওয়া যাবে বিমানবন্দর এলাকায়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের গৃহীত এই প্রকল্প এলাকা ৩ দশমিক ৭ কিলোমিটার। সড়ক ৮ লেন। এরমধ্যে ফ্লাইওভারের দৈর্ঘ্য ১ দশমিক ৭ কিলোমিটার। জমি অধিগ্রহণ করা হয়েছে ১৩ দশমিক ২৭ একর। প্রকল্প ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম এবং প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করবেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মনোয়ারুল ইসলাম সরদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com