1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন — ইরানের দাবি: মার্কিন এফ-৩৫ ভূপাতিত সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাস কেবিনে স্থানান্তর, ধীরে ধীরে সুস্থতার পথে টানা ১৬ ঘণ্টা অফিস করে নজির গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 ইরানে হামলায় ১৩ স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত, মৃত ১,২৩০ — সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি বহালের সুপারিশ, ২০টি কার্যকারিতা হারাতে পারে মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু: কেন্দ্রসচিবদের জন্য ঢাকার শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

প্রত্যেক ভারতীয় হিন্দু, পূর্বপুরুষও এক : আরএসএস প্রধান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক ও আধা সামরিক দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত সোমবার বলেছেন, ভারতে বসবাসকারী হিন্দু এবং মুসলিমদের পূর্বপুরুষরা একই এবং প্রত্যেক ভারতীয় হিন্দু।

মুম্বাইয়ে এক সভায় ভাগবত দাবি করেন, ব্রিটিশরা মুসলিমদের বলেছিল যে হিন্দুদের সঙ্গে থাকলে কিছু পাওয়া যাবে না। তার কথায়, ‘ব্রিটিশরা মুসলিমদের বলেছিল যে শুধু হিন্দুরা নির্বাচিত হবেন এবং একত্রিতভাবে তারা একটি পৃথক (দেশের) দাবির জন্য ঝাঁপাবেন। তারা (ব্রিটিশরা) বলেছিল যে ভারত থেকে ইসলাম মুছে যাবে। সেটা কি হয়েছে? মুসলিমরা যে কোনও পদে বসতে পারেন।’

শুধু মুসলিম নয়, হিন্দুদের মনেও ব্রিটিশরা ইসলাম-বিরোধী মনোভাব তৈরি করেছিল বলে দাবি করেন সংঘ প্রধান। তিনি বলেন, হিন্দুদের মনে গেঁথে দেওয়া হয়েছিল যে মুসলিমরা উগ্রপন্থী। ‘দুটি সম্প্রদায়কে ওরা লড়িয়ে দিয়েছিল। সেই দ্বন্দ্ব এবং অবিশ্বাসের বাতাবরণের জন্য দুই সম্প্রদায় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে এসেছে। আমাদের দৃষ্টিভঙ্গি পালটাতে হবে। দুই সম্প্রদায়কেই একইসঙ্গে এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে একসঙ্গে। যা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ঐক্যের মূল ভিত্তি হল আমাদের মাতৃভূমি এবং গৌরবময় ঐতিহ্য। ভারতে বসবাসকারী হিন্দু এবং মুসলিমদের পূর্বপুরুষরা একই।’

সোমবার সেই ঐক্যের বার্তার মধ্যেই ‘হিন্দু’ শব্দের ব্যাখ্যা দেন ভাগবত। বলেন, ‘আমার মতে, হিন্দু হল মাতৃভূমি, পূর্বপুরুষ এবং ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। হিন্দু কোনও বর্ণ বা ভাষাগত বিশেষ্য নয়। বরং এটা উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া ঐতিহ্য, সবধরনের মানুষের উন্নতি। ভাষা, বর্ণ, ধর্ম নির্বিশেষে যারা এই (মতাদর্শে) বিশ্বাস করেন, তারা হল হিন্দু। সেই প্রসঙ্গে আমরা প্রত্যেক ভারতীয়কে হিন্দু হিসেবে বিবেচনা করি।’

মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টদের উদ্দেশ করে ভাগবত বলেন, ‘একে অপরের মত নিয়ে কোনও অসম্মানের জায়গা থাকবে না। তবে মুসলিম আধিপত্যের বিষয়ে নয়, আমাদের ভারতের আধিপত্যের বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’ সূত্র : হিন্দুস্থান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com