1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট খুলনার আড়ংঘাটায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার। জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে আইন পাস, হচ্ছে স্মৃতি জাদুঘর

পররাষ্ট্রমন্ত্রীকে নৌকা উপহার দিলেন মার্কিন ও ইইউ রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা। বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন পিটার হাস ও চার্লস হোয়াইটলি। এসময় তারা পররাষ্ট্রমন্ত্রীকে নৌকা উপহার দেন।

দুই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে নানান দেশের নানান মত ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, নতুন সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। আমরা একযোগে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশীদার যুক্তরাষ্ট্র। আমরা উভয়ই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছি। এ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও আমি রোহিঙ্গা বিষয়ে আলোচনা করেছি।

এদিকে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে দেখা করার সু‌যোগ হ‌য়ে‌ছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব, তা নিয়ে আলোচনা করেছি।

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমাদের অনেকগুলো অ্যাজেন্ডা রয়েছে। এর মধ্যে পার্টনারশিপ কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট করার জন্য আলোচনা শিগগিরই শুরু করতে হবে। এটি একটি বিস্তারিত নতুন জেনারেশন চুক্তি। এশিয়ায় শুধু একটি দেশের সঙ্গে আমাদের এ ধরনের চুক্তি রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. হাছান মাহমুদের সঙ্গে এটি ছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির প্রথম সৌজন্য সাক্ষাৎ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com