1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় সিকদার পাম্প থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন রিয়েল এস্টেটে পুরনো প্রচারণার সংকট, সমাধান ডিজিটাল রূপান্তরে রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

পদোন্নতি পাওয়ার দিনে স্ত্রীকে হারালেন যশোরের এসপি প্রলয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

পদোন্নতি পেয়েছেন যশোর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার। পদোন্নতি পেয়ে এসপি থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হয়েছেন তিনি। তবে পদোন্নতির আনন্দ ম্লান হয়ে যায় স্ত্রীর মৃত্যুতে। একই দিনে এই এসপির স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন।

এসপি প্রলয় কুমারের স্ত্রী বিপ্লবী রানি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোর জেলার সভানেত্রী ছিলেন।

পুলিশ সদরদপ্তর জানায়, সোমবার (৬ নভেম্বর) ভোরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিপ্লবী রানি। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র সন্তান রেখে গেছেন।

বিপ্লবী রানির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বিপ্লবী রানির পারলৌকিক শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বিপ্লবী রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এদিকে যখন স্ত্রীর মৃত্যুর সংবাদে কাতর এসপি, তখনই তিনি সংবাদ পেলেন পদোন্নতির।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রলয়সহ মোট ১২ জনকে এই পদোন্নতি দেওয়া হয়।

নেত্রকোনার সন্তান প্রলয় কুমার জোয়ারদার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৪তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগ দেন। পুলিশ বাহিনীতে কর্মজীবনে টানা দুই মেয়াদে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com