1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনার কেন্দ্রে ড. মঈন খান, চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদ পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার দক্ষিণে জমে উঠছে মেয়র লড়াই: মুখোমুখি ইশরাক–আসিফ, তৎপর সরকার স্বরাষ্ট্রে কঠোর বার্তা: ২৭০১ কনস্টেবল নিয়োগ, অবৈধ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা

নির্বাচন সুষ্ঠু কি না তা বিদেশিরা নয়, বাংলাদেশিরাই ঠিক করবে : তুরস্কের রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু কি না, তা বাংলাদেশিরাই ঠিক করবে। এখানে বিদেশিদের কিছু করার নেই। বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মতপার্থক্য নিরসনে আলোচনা করতে পারে।

তিনি নিজে বিএনপির সঙ্গে কথা বলেছেন এবং তাদের অভিযোগ শুনেছেন।

যুদ্ধাপরাধীদের বিচারে তুরস্কের বিরোধিতা বিষয়ে রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানান, তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে তাকে সব সময় গণমাধ্যমকর্মীদের এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। তিনি বিষয়টি আবারও স্পষ্ট করতে চান। ভুল-বোঝাবুঝি থেকেই সেই বিরোধিতা হয়েছিল। কিন্তু দুই দেশের মধ্যে আবারও আস্থা ফিরে এসেছে।

রাষ্ট্রদূত বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে যখন অভ্যুত্থানচেষ্টা হয়েছিল তখন প্রথম ব্যক্তি হিসেবে এর নিন্দা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে রোহিঙ্গা সংকট শুরুর পর তুরস্কের ফার্স্ট লেডি বাংলাদেশে এসেছিলেন। আস্থা না থাকলে এ ধরনের সফর হতো না।

যুদ্ধাপরাধের বিচার ও মৃত্যুদণ্ড প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত তার দেশের উদাহরণ দিয়ে বলেন, তুরস্ক সব ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তুরস্কে অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছিল। এর আগে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসি দেওয়া হয়েছে। ক্ষমতায় থাকলে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রবণতা ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com