1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নির্বাচন যেন রাতের ভোটে না হয়: আসিফ আকবর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনী পথসভায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ সময় সবাইকে হাতি মার্কায় ভোট দিয়ে তৈমুর আলম খন্দকারকে জয়ী করার জন্য আহবান জানান তিনি।

আসিফ বলেন, নির্বাচন যেন রাতের ভোটে না হয়। মানুষ যেন দিনের বেলা ভোট দিতে পারে। সবাই ভোটকেন্দ্র পাহারা দিবেন এবং তৈমুর আলম খন্দকারকে নির্বাচিত করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন যে, হ্যাঁ নারায়ণগঞ্জে একটা নির্বাচন হয়েছে।

তিনি বলেন, এখান থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৈমুর আলম খন্দকারকে বিজয়ী করেই আপনারা ঘরে ফিরবেন। কোন হুমকিকে ভয় করবেন না। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের মেট্রো হল মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে কয়েক হাজার কর্মী সমর্থক নগরবাসীকে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন তৈমুর।

আসিফ আকবর বলেন, আজকে আমরা নারায়ণগঞ্জে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকারকে জিতিয়ে এই দুর্নীতিবাজ সরকার লুটেরা সরকারের কার্যকলাপের প্রতিবাদ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে।

এদিকে দুপুরে নির্বাচনের গণসংযোগ শেষ করে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া নগরভবনের অদূরে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিদর্শন করে সার্বিক অবস্থার খোঁজ খবর নেন নাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com