1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নে যা বললেন শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার সিটি কলেজে আজ রোববার সকালে জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেখানে বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করেছে, সেখানে নির্বাচনের গ্রহণযোগ্যতা কী হবে, একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি কার কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করবো, সন্ত্রাসী দলের কাছে? সেটা তো দরকার নেই। আমি প্রমাণ করবো জনগণের কাছে। দেখতে হবে মানুষ গ্রহণ করেছে কিনা। ওরা কী বললো, আমি পরোয়া করি না। এই দেশে যাতে গণতন্ত্র অব্যাহত থাকে, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘আমি সবসময়েই আত্মবিশ্বাসী, কারণ আমি জানি মানুষ আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, আমরা নির্বাচনে বিজয়ী হবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক ৮টায় ঢাকার সিটি কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই কেন্দ্রে ভোট দিচ্ছেন তার কন্যা সায়মা ওয়াজেদ জয় এবং ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ। এ সময় তার বোন শেখ রেহানা সাথে ছিলেন।

ভোট দেয়ার পর সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার এবং ভোট দেয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com