1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রমজানে বাজারে স্বস্তি ফেরাতে বিএনপির নজরদারি: দাউদকান্দি-মেঘনায় মনিটরিং সেল গঠন একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ‘একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’ — তারেক রহমান পল্লবীতে আমিনুল হকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনী ওয়াদা ভোলে না আ. লীগ : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘নির্বাচনী ওয়াদা ভোলে না আওয়ামী লীগ’ এ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৪ বছরে দেশের পরিবর্তন ও উন্নতি স্বীকার না করে, দুর্নাম রটিয়ে বেড়ায় অনেকেই৷ আওয়ামী লীগ মানুষকে যে ওয়াদা দেয়, সেই ওয়াদা রক্ষা করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে৷ যারা এসব বলে বেড়াচ্ছে, তারাই চিহ্নিত দুর্নীতিবাজ৷ শুধু মুখে বললে হবে না, কোথায় দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই মানুষ তার শুভফল পাচ্ছে। বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে কি না, তা জানা নেই আমার।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যে স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন, সেই পথেই হাঁটছে বর্তমান সরকার।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সবজি রপ্তানি হয় বিশ্বের অন্তত ৭০টি দেশে। এখন সময় হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর৷ অধিক মুনাফার দিকে নজর দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com