1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে পরিবর্তন কি আসন্ন? সংবিধান, রাজনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের হিসাব-নিকাশ সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১, দগ্ধ ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্য গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজন নিহত ও ৫ জন দগ্ধ হয়েছেন।

নিহতের নাম আওলাদ। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যেকোন সময় ভবনটি ধসে পড়তে পারে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরো ৫ জন দগ্ধ হয়েছেন। এটি একটি চাল ডাল আটার গুদাম ছিল।

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন আরো ৫ জন দগ্ধ হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com