1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

নাগরপুরে সাংবাদিকের মুরগি এবার মোরগে রুপ নিয়েছে!হাজারো জনতার ভীড়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৩৭ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা মানুষের ভাবনারও বাইরে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে ঠিক এমনই এক ব্যতিক্রমী ও অস্বাভাবিক ঘটনা।নাগরপুর প্রেসক্লাব এর সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের বাড়িতে দীর্ঘদিন ধরে পালন করা একটি মুরগি, যা নিয়মিত ডিম দিত ও বাচ্চা ফুটাত, হঠাৎ করেই মোরগে রূপান্তরিত হয়েছে!

মুরগিটির মালিক মো. আমজাদ হোসেন রতন (৫৫) জানান, “প্রায় এক বছর ধরে মুরগিটি আমাদের বাড়িতে আছে। একাধিকবার ডিম দিয়েছে, বাচ্চাও ফুটিয়েছে। কিন্তু হঠাৎ করেই আমার ছোট মেয়ে জানায় মুরগিটি মোরগের মতো ডাকছে। তখন দেখি তার শরীরে পরিবর্তন এসেছে—ঝুঁটি গজিয়েছে, পালক শক্ত হয়েছে, আর গত ৮-১০ দিন ধরে ডিম দেওয়াও বন্ধ।”

গৃহকর্ত্রী মোছা. লাখী তালুকদার বলেন, “মুরগিটি আমাদের ঘরেরই এক সদস্যের মতো ছিল। এতদিন ধরে লালন পালন করে আসছি। হঠাৎ দেখি তার আচরণ বদলে গেছে। এখন সে মোরগের মতো ডাকছে, হাঁটাচলা করছে, এমনকি তার গায়ে পুরুষ মোরগের বৈশিষ্ট্যও স্পষ্ট।”

এই বিস্ময়কর ঘটনা জানাজানি হতেই আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোর থেকেই বহু মানুষ ভিড় জমাচ্ছে তালুকদার বাড়িতে ঘটনাটি নিজের চোখে দেখতে। সরেজমিন দেখা যায়, মুরগিটি এখন মোরগের মতো স্বাভাবিকভাবে হাঁটছে, মাঝে মাঝে ডাকছে পুরুষ মোরগের মতো।

এ বিষয়ে এক অভিজ্ঞ প্রাণিচিকিৎসক জানান, “এটি এক ধরনের হরমোনজনিত অস্বাভাবিকতা। অনেক সময় মুরগির ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হলে বা নিষ্ক্রিয় হয়ে গেলে শরীরে পুরুষ বৈশিষ্ট্য বিকাশ ঘটে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ‘Spontaneous Sex Reversal’। ঘটনাটি অত্যন্ত বিরল হলেও এটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য।”

ঘিওরকোল গ্রামের এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চলছে নানান আলোচনা। কেউ একে অলৌকিক বলছে, কেউ বলছে প্রকৃতির খেয়াল। তবে বিশেষজ্ঞরা এটিকে বিজ্ঞানসম্মত ব্যতিক্রম বলেই অভিহিত করছেন।

স্থানীয়দের অনেকেই বলছেন, “জীবনে এমন ঘটনা কখনও দেখিনি। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করে, যা সত্যিই বিস্ময়কর।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com