1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের র‌্যালি, জামালপুরে নেতৃত্বে ঐক্যের বার্তা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

প্রতিবেদক: কাজল : জামালপুর জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শনিবার শহরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নেতাকর্মীরা জমায়েত হয়ে সফিমিয়ার বাজার থেকে মিছিল শুরু করেন, যা মেডিকেল রোড হয়ে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব সুহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাবীবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়ছার, সাদ্দাদ হোসেন ছাইদুল, মানিক মিয়া, মেহেদী হাসান এলি, শাওন ফকির, আশরাফুল ইসলাম, হাদিউল ইসলাম রাব্বী, সাবেক দপ্তর সম্পাদক আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব নবগঠিত কমিটি উপহার দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি জেলা যুবদলের সদস্যসচিব সুহেল রানা খানকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, “ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে অপপ্রচারে লিপ্ত কিছু সুবিধাবাদী চক্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে। তারা ছাত্রদলের প্রকৃত সদস্য নয়। এ বিষয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ জরুরি।”

পরিশেষে তিনি ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের নেতৃত্বে গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com