1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট খুলনার আড়ংঘাটায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার। জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে আইন পাস, হচ্ছে স্মৃতি জাদুঘর দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২

নতুন অর্থমন্ত্রী হচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের ১৮তম অর্থমন্ত্রী হতে যাচ্ছেন দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে পুনরায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় ফেরাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র গণমাধ্যমকে এমনটাই ইঙ্গিত দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমাদের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা হবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবারের মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ে একজন অর্থনীতিবিদ দেওয়ার কথা ভেবেছেন প্রধানমন্ত্রীসহ সিনিয়ার নেতারা। সেই হিসেবে আবুল হাসান মাহমুদ ভাইয়ের নামই বেশি শোনা যাচ্ছে। তিনি একজন শিক্ষক মানুষ। তাকে অর্থমন্ত্রী বানালে এই সেক্টরে অনেক কাজ তিনি করতে পারবেন।’

আবুল হাসান মাহমুদ আলী একজন প্রখ্যাত রাজনীতিবিদ, কূটনীতিক ও অর্থনীতিবিদ। তিনি দশম জাতীয় সংসদের সদস্য এবং ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসনে বিজয়ী হন আবুল হাসান মাহমুদ আলী। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন আবুল হাসান।

আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হন।

আবুল হাসান মাহমুদ আলী নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। এরপর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com