1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অংশীজনদের মতামত নিয়ে ৭ গুরুত্বপূর্ণ অধ্যাদেশে সংশোধন, কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ হরমুজ প্রণালি ঘিরে তীব্র উত্তেজনা: ডোনাল্ড ট্রাম্প-এর অবরোধ ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর 🟢 স্বল্প সময়ে ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি: সংসদীয় গণতন্ত্রে ‘অনন্য নজির’ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🛢️ হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের—ইরানকে হুঁশিয়ারি, জাহাজ আটকানোর ঘোষণা ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ফুল বিঝুতে মেতে উঠেছে খাগড়াছড়ি, নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল কামনা সংরক্ষিত নারী আসনে নাজমুন নাহার বেবী: অভিজ্ঞ নেতৃত্বে আস্থার বার্তা বিএনপির

ধর্ষণকাণ্ডের প্রভাবে পর্যটক কমেছে কক্সবাজারে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শীতকে ধরা হয় পর্যটন মৌসুমে। বছরের এ সময়টায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নামে। অথচ এই ভরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মিলছে না উল্লেখযোগ্য পর্যটকের দেখা। বহুল আলোচিত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার নেতিবাচক প্রভাবে কক্সবাজারে পর্যটক কমে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে নেমে এসেছে হতাশা।

এ বিষয়ে কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল এন্ড রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, প্রতি বছর এ সময়ে পর্যটন এলাকার প্রায় আবাসিক হোটেলে ৮০-৯০ ভাগের অধিক রুম বুকিং থাকে। কিন্তু বর্তমান সময়ে প্রায় হোটেলে ৫০ ভাগের অধিক রুম খালি পড়ে আছে। বলতে গেলে চলতি পর্যটন মৌসুমে উল্লেখযোগ্য পর্যটক নেই।

করোনা সংকট কাটিয়ে ওঠার আগেই ধর্ষণকাণ্ডের ঘটনার নেতিবাচক প্রভাবে পর্যটক সংখ্যা কমে গেছে বলে জানান কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার। তিনি বলেন, এবার থার্টিফার্স্ট নাইট উপলক্ষে মাত্র ৫০ শতাংশের অধিক রুম বুকিং হয়। এছাড়া সমুদ্র সৈকতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজনে সরকারি নিষেধাজ্ঞাও পর্যটক ধসের আরেকটি কারণ। পাশাপাশি ধর্ষণের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়ায় পর্যটকের সংখ্যা কমে গেছে। বছর বিদায় ও বরণের এমন সময়ে কক্সবাজারে এমন নাজুক অবস্থা আর হয়নি।

পর্যটক কমে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কক্সবাজার পর্যটন গলফ মাঠের গাড়ি পার্কিংয়ের ইজারাদার কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সালাহউদ্দিন সেতু বলেন, গত ১৬ ডিসেম্বর ছুটির ৩ দিনে পর্যটকদের বড় বাস পার্কিং ছিল সাড়ে ৩০০টি। পার্কিং জায়গা না পেয়ে স্থানীয় ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে আরও ২৫০ বড় বাস পার্কিং করা হয়। প্রতিদিন প্রায় ৭০০ বাস কক্সবাজারে পার্কিং হয়েছিল। কিন্তু এবারে বছরের বিদায় ও বরণ উপলক্ষে কক্সবাজারে পর্যটকদের বড় বাস পার্কিং করা হয় ১০০টির মতো। এ থেকে বোঝা যায়, অন্যান্য ছুটির সময়ের তুলনায় এবার কক্সবাজারে পর্যটক আসেনি বললেই চলে।

ইজারাদার সেতু বলেন, চলতি মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পর্যটক ব্যবসায়ীরা। মূলত থার্টিফার্স্ট নাইটকে উপলক্ষ করে পার্কিং ইজারা নেওয়া হয়; যা খুবই হতাশাজনক। মূলত গৃহবধূকে সন্ত্রাসী ও ছিনতাইকারী কর্তৃক দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় চলতি বছর কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভ্রমণপিপাসু পর্যটকরা।

কক্সবাজারে যাতে আর কোনো নেতিবাচক ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, কক্সবাজারের সাড়ে ৪০০ আবাসিক হোটেলে প্রায় দেড় লাখ লোক রাত্রিযাপন করতে পারেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি হোটেলে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল; যা এখনো চলমান রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানা ও পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ।

পর্যটন মৌসুমে কক্সবাজারে পর্যটক কমে যাওয়ার বিষয়ে জেলা প্রশাসক মামুনুর রশীদের দৃষ্টিআকর্ষণ করা হলে তিনি বলেন, পুরো বিষয়টি দুঃখজনক। কক্সবাজারকে নিয়ে নেতিবাচক প্রচারণায় কিছুটা প্রভাব পড়েছে এবারের মৌসুমে। তবে পর্যটকদের সেবার মান বাড়াতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একাধিকবার বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com