1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্বাভাবিক বিষয়: এনবিআর চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে রাজশাহী শিল্প ও বণিক সমিতির সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থ বছরের প্রাক-বাজেটের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি একটি স্বাভাবিক বিষয়। বিশ্বের সব দেশের পণ্যের দাম কমে এবং বাড়ে। কিন্তু দাম বাড়লেই আমদানি নির্ভর পণ্যগুলোর শুল্ক কমিয়ে দেওয়ার দাবি ওঠে। এতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

জাতীয় বাজেট প্রণয়নের লক্ষে রাজশাহী চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ড্রাস্টি ও বিভাগের সকল জেলা চেম্বার প্রতিনিধিদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এনবিআর চেয়ারম্যান আরও বলেন, দাম বাড়লে আমরা নানা রকম মেকানিজমের মাধ্যমে শুল্ক কমিয়ে বাজার ঠিক রাখার চেষ্টা করি। কিন্তু শুল্ক আহরণ না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই মানুষকে ভাবতে হবে যে একটু বেশি দাম দিয়ে হলেও পণ্যটা কিনতে হবে। বিশ্বের সব দেশেই দাম বাড়ছে। এটা কমে যাবে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক ও সদস্য (মূসক নীতি) মিস জাকিয়া সুলতানা ও সদস্য (কর নীতি) সামস উদ্দিন আহমেদ।

এ সময় রাজশাহী কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানসহ চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com