1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: নৌকার সাথে ২ হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ও স্বামী- স্ত্রী’র লড়াই হবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

মামুনুর রশীদ,দেবীদ্বর(কুমিল্লা) : কুমিল্ল-৪ (দেবীদ্বার) আসনে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে আনন্দ মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতন্ত্রপদে ২ হেভিওয়েট প্রার্থী ও আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক-শ্রমিক-জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), ইসলামী ঐক্য জোট (আইওজে) ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ম. মুশফিকুর রহমানের কাছে ৪ জনের মনোনয়নপত্র এবং দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নিগার সুলতার নিকট ৭ জনের মনোনয়নপত্রসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে ২ জন হেভিওয়েট প্রার্থী হলেন,- আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস’র সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকার।
অপরদিকে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ স্বতন্ত্রপদে এবং কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত প্রার্থী সাদিয়া সাবা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়াও মনোনয়ন ফরম জমাদানকারী অন্যান্য প্রার্থীরা হলো- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী সাবেক দুই বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক)প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আসগর, তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীক) মোঃ মাহবুবুল আলম, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী (একতারা প্রতীক) মোহাম্মদ শফিউল বাদশা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক) প্রার্থী মো. ইকরাম হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক) মো. আজহারুল করিম মূন্সী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক) শিমুল হোসেন, ইসলামী ঐক্য জোট(আইওজে) মনোনীত প্রার্থী (মিনার প্রতীক) রফিকুল্লাহ সাদীসহ ১১ জন প্রার্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com