1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন মার্কিন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরানোর পথে, ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ বিসিবি নির্বাচন তদন্ত রিপোর্ট জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানে ভূপাতিত এফ-১৫: নিখোঁজ মার্কিন পাইলট জীবিত উদ্ধার, দাবি ট্রাম্পের সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক আজ ইরানে ভূপাতিত F-15 Eagle–এর দ্বিতীয় ক্রু শনাক্ত, উদ্ধার হলেও এখনো সরানো যায়নি অলৌকিক ভাবে জীবন্ত গাছে জ্বলছে আগুন, আগামী ২৭ মে ঈদুল আজহা হতে পারে, আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসবঙ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন

দেশে ৪ কোটির বেশি ডোজ করোনা টিকা প্রয়োগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে এ পর্যন্ত করোনা টিকার প্রয়োগ হয়েছে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ১৬১ জন আর নারী ১ কোটি ৬ লাখ ১৬ হাজার ৪৩৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ লাখ ১৬ হাজার ৮০৪ জন এবং নারী ৬৮ লাখ ১৭ হাজার ১৬৭ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৬০৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৬৯ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৬৪ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫০ লাখ ২ হাজার ৯৩১ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৩৮৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ১০ হাজার ৭৫৬ জন নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com