1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

দেশে স্বচ্ছ ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার বিএনপির – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বচ্ছ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো স্বৈরাচারের জন্ম হবে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আর কোনো সন্তান যেনো তার পিতা বা মাতা হারায় না, কোনো স্ত্রী যেন তার স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে না পড়ে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই বিশ্বাস এবং আস্থা থেকেই আমাদের নেত্রীত্ব নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিকতা ও নিষ্ঠার সাথে যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্রে রূপ নেবে। তিনি যখন দেশের মাটিতে ফিরে আসবেন, তখন আল্লাহর রহমতে সকল স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ করেছে জুলুম নির্যাতন, ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষকে দমন করেছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগ যা করেছে, আমাদের করতে হবে তার বিপরীত। আমরা জনগণের পাশে থেকে সেবা করব, নির্যাতন নয়।”

সমাজ থেকে মাদক নির্মূলের অঙ্গীকার করে তিনি বলেন, “আপনারা যদি গোপনে মাদক ব্যবসায়ীদের নাম দেন, তাহলে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাদকমুক্ত সমাজ গড়তে পারব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ।”

নিজের খেলোয়াড়ি জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি দেশের হয়ে ১৭ বছর ফুটবল খেলেছি, নেতৃত্ব দিয়েছি। এখন আমি আপনাদের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি চাই, আল্লাহ যেন আমাকে আপনাদের ভালো কাজের জন্য বাঁচিয়ে রাখেন।”

এলাকাবাসীর উদ্দেশে নির্বাচনী প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—এই এলাকার খেলার মাঠ, ড্রেনেজ, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করা হবে ইনশাআল্লাহ।”

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে দুপুরে পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরনে আতাউর রহমান ও নাজির ইনান ফাউন্ডেশন এর আয়োজনে এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন তিনি।
বিকেলে পল্লবী থানা যুবদলের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com