1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

দেশে প্রায় ২১ কোটি ডোজ টিকাদান সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজসহ দেশে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২০ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৮০৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৮৩১ জন করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন, আর দুই ডোজ টিকা নিয়েছেন ৮ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩৮৯ জন। এ পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন দেশের ৩৭ লাখ ১৮ হাজার ৫৮৫ জন।

চলমান ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে ১৯ লাখ ৩৩ হাজার ৭৭৫ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৭৪ হাজার ৪৩৮ জন। একইদিনে বুস্টার ডোজ নিয়েছেন ৮৪ হাজার ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম জানিয়েছেন, গণটিকাদান কর্মসূচি তিন দিন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

আরো পড়ুন> পরিবারটা বাঁচবে তো? দুশ্চিন্তায় বলিউডে কাজ করতে আসা ইউক্রেনের অভিনেত্রী

তিনি আরও বলেন, আগের দুই দিনের মতো আজও টিকা পাওয়ার যোগ্য সবাই টিকাকেন্দ্র ও বুথগুলোতে কোভিড-১৯ টিকা নিতে ভিড় করেছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী এই গণটিকাদান কর্মসূচি সফল করতে আমরা নজর রাখছি।

তিনি আরো বলেন, শুরুতে ফেব্রুয়ারির ২৬ তারিখের মধ্যে টিকার প্রথম ডোজ সম্পন্ন করার একটি লক্ষ্য সরকার নিয়েছিল, কিন্তু পরে তা আরো দুদিনের জন্য বাড়ানো হয়।

আলম আরো বলেন, আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। তাই করোনা থেকে বাঁচতে টিকা নেওয়ার উপযুক্ত প্রত্যেককে তিনি দ্রুত টিকা নিয়ে নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com