1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা পেলেন ডা. শফিকুর রহমান চট্টগ্রাম থেকে স্থান পাচ্ছেন কারা? দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা জামায়াতের ফল স্বীকৃতি, দায়িত্বশীল বিরোধী ভূমিকায় থাকার ঘোষণা বিকেল ৩টায় বিএনপির সংবাদ সম্মেলন, বক্তব্য দেবেন তারেক রহমান ফাঁসির মঞ্চ থেকে সংসদে: ভোটে জয়ী বাবর, পিন্টু ও আজহার ইউনূসের অভিনন্দন বার্তা: তারেক রহমানকে শুভেচ্ছা নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান—সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির বিজয় মিছিলে হামলা, জামায়াতকে দায়ী করে দ্রুত বিচারের দাবি

দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা , প্রতিনিধি রাজবাড়ী :  দেশের সর্বোচ্চ ১লক্ষ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ (ধানের শীষ) নিরস্কুশ বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণণা শেষে শুক্রবার ভোরে আনুষ্ঠানিক ভাবে বেসরকারী ফলাফল ঘোষণা করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার।
ফলাফলে রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ ( ধানের শীষ) ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির জামিল হিজাযী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু (কলস) ৩৬ হাজার ৩৩৮ ভোট, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম ( দেওয়াল ঘড়ি) ৩২১ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত জাহিদ শেখ (ট্রাক) ৬৩৩ ভোট, ইসলামিক আন্দোলন বাংলাদেশ মুহাঃ আব্দুল মালেক ( হাতপাখা) ৮ হাজার ৫০৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত আব্দুল মালেক মন্ডল (ছড়ি) ২৬৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত এ্যাড. শফিউল আজম খান ( লাঙ্গল) ২ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্যা (ফুটবল) ১ হাজার ২১৯ ভোট পান। এ আসনে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৬২৫ জন ও না ভোট দিয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৬৭ জন ভোটার।
রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন ব্যাপক ভাবে কাজ করেন। শান্তিপুর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ (ধানের শীষ) ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com