1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন — ইরানের দাবি: মার্কিন এফ-৩৫ ভূপাতিত

দেশের মানুষের জীবনমান উন্নয়নই একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সার্বিকভাবে দেশের মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সে লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর মধ্যে দিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, “যাদের জীবনে কোনও আশা ছিল না, ভবিষ্যত ছিল না, একটি ঘর তাদের জীবনটাই পাল্টে দিয়েছে। কৃতজ্ঞতা এ দেশের মানুষের প্রতি যে, আপনারা আস্থা ও বিশ্বাস রেখে কাজ করার সুযোগ দিয়েছেন।”

এ সময় সরকারের দেওয়া ঘরের যত্ন নিতে এবং সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নিজেরা ধীরে ধীরে আরও সক্ষম হবেন, জীবন-জীবিকার উন্নয়ন হবে। দেশে একটি মানুষও অবহেলিত থাকবে না। এটা জাতির পিতার আকাঙ্ক্ষা ছিল। আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

এ সময় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাস, বোমা-গুলি, আগুনসন্ত্রাস ছাড়া কিছু বোঝে না। মানুষের জন্য তাদের কোনও চিন্তা নেই। ক্ষমতায় থেকে লুটপাট, অস্ত্র চোরাকারাবারি, এতিমের অর্থ লুটপাট; তারা এটাই করে। এখনও তারা এটাই করে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে দিয়েছে। বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। দারিদ্র্যের হার ৪১ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি। এ দেশে হতদরিদ্র থাকবে না। হতদরিদ্রের হার ৫ ভাগে নামিয়ে এনেছি।

আওয়ামী লীগ সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, আস্থা-বিশ্বাস রাখবেন। একটানা ক্ষমতায় আছি বলেই সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। নৌকা স্বাধীনতা দিয়েছে, এখন নৌকায় ভোট দিয়েছেন বলেই গৃহহীন মানুষ ঘর পেলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com