1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ..এটিএম মাসুম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, কুমিল্লা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, যারা জুলাই সনদের আইনী ভিত্তি চায় না তারা প্রকৃতপক্ষে দেশের কল্যাণ চায় না।যারা দেশের কল্যাণ চায় না তারা দেশের শত্রু।জুলাই সনদের আইনী ভিত্তি যাতে না হয় সেজন্য একটি দল নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশে আবারো স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে। জুলাই সনদের আইনী ভিত্তি না থাকলে ভবিষ্যতে যে কোন অপশক্তি সংবিধানের দোহাই দিয়ে জুলাই আন্দোলনকে বেআইনি ঘোষনা দিতে পারে।তখন আন্দোলনকারীদের দেশবিরোধী হিসেবে বিচার করা হবে। দেশের ৭৭ ভাগ লোক পিআর -এর পক্ষে। বিশ্বের ৯৬টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আগামী নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোন পক্ষের দিকে ঝুঁকে পড়লে এ সরকার জনতার আদালতে আসামি হবে। বিগত ১৫ বছর বাংলাদেশ কার্যত ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। চব্বিশের আগে এ দেশ বৃহৎ কারাগারে রূপ নিয়েছিল। বিগত ১৫ বছরে যারা জাল ভোট করেছে, গুম-খুন করেছে, লুটপাট আর লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি কোটি মানুষের উপর নজিরবিহীন জুলুম চালিয়েছে সেসব জালিমদের দৃশ্যমান বিচার করতে হবে।

শনিবার সকাল ৮টায় নগরীর ফান টাউন কনভেনশন হলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত রুকন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মাহবুবর রহমান এর পরিচালনা প্রধান অতিথি আরো বলেন,
দেশে আইনের শাসন কায়েম হলে লুটপাট বন্ধ হবে। ৫৪ বছরে দেশের লুটপাট বন্ধ হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সর্বপ্রথম লুটপাট বন্ধ করবে। বেকার সমস্যা সমাধান করবে। দেশকে বেকারত্বের অভিশাপ থেকে জাতীকে মুক্ত করবে, শিক্ষা খাতকে উন্নত করবে, বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ হতে মুক্ত করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমদের অধিকার নিশ্চিত করবে।
রুকন সমাবেশ এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মু মোছলেহ উদ্দিন, এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারী যথাক্রমে, কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা মহানগরীর জামায়াতে কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com