1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা

দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে দুই হাজার টন ইলিশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট  : এবারের দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তা‌নির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৫২‌টি প্রতিষ্ঠান ই‌লিশ সরবরাহ কর‌বে। প্রতিটি প্রতিষ্ঠান ৪২ টন করে ইলিশ সরবরাহ করতে পারবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে; এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না।

ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com