1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

দাগনভূঞা দুইটি সড়ক সংস্কার কাজে বাধা এবং চাঁদা, ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি:-দাগনভূঞা পৌর শহরে দুইটি সড়ক সংস্কার কাজে বাধা দিয়েছেন কিছু দুর্বৃত্তরা এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগ এনে থানায় সাধারন ডায়েরী করেছেন ঠিকাদার মো: আবদুল কাদের।

অভিযোগে উল্লেখ করা হয়, দাগনভূঞা পৌরসভার ই-টেন্ডার নং-১০/২০২৭- ২০২৫ দুই কাজের টেন্ডার ড্রপ করার পর থেকে দাগনভূঞার অজ্ঞাত চাঁদাবাজ সন্ত্রাসীরা কাজ প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকী দিতে থাকে। প্রত্যাহার না করলে জানে মেরে ফেলার হুমকি দেয়। এরপর কার্যাদেশ পাওয়ায় গত ২২ জুলাই ১৫/২০জন চাঁদাবাজ সন্ত্রাসী দাগনভূঞা বাজারে ঠিকাদারকে খুঁজতে থাকে। সেই দিন বেলা ১২টার দিকে ফাজিলের ঘাট রোডে ফাইন ওভারসীজেও খোঁজ করে।

রামনগর ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা আবদুল কাদের অভিযোগে আরো উল্লেখ করেন, তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি ও মেরে ফেলার হুমকী দেয় ও অফিসের সহকারীদের অফিসে জায়গা না দেওয়ার জন্য হুমকী দেয়। একইদিন বেলা ১টার দিকে ফেনী রোডে ঠিকাদারী প্রতিষ্ঠানে গিয়েও খুঁজে না পেয়ে গালাগালি করে। ওইসময় তারা কামরুল উদ্দিন ও আবদুল কাদের বাবুকেও গালমন্দ করে। তাদের সবার মুখে মাক্স থাকায় কাউকে চিনতে পারেননি বলে তিনি জিডিতে উল্লেখ করেন।

আবদুল কাদের জানান, গত ২৩ জুলাই দাগনভূঞা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী ককর্মকর্তা স.ম আজহারুল হক দাগনভূঞা বাজারের জন্য পুরাতন থানা রোড ও হাজী ক্লিনিক থেকে সওদাগর বাড়ী সড়ক সংস্কার কাজ উদ্ভোবন করেন। টেন্ডার নিয়ম অনুযায়ী কাজ শুরু করার সময় অফিস ফরমেট অনুযায়ী রাস্তার পাশে সাইনবোর্ড লাগালে রাতে অজ্ঞাত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাইনবোর্ড তুলে ফেলে দেয় ও স্টীকার ছিঁড়ে ফেলে। পরে তার লোকজন আবারও ঢালাই করে সাইনবোর্ড প্রতিস্থাপন করলে গত ২৭জুলাই রাতে আবারও অজ্ঞাত সন্ত্রাসীরা চাঁদার দাবীতে সাইনবোর্ড কেটে নিয়ে যায়। তিনি পৌর উন্নয়ন কাজ বন্ধ হওয়ার উপক্রম ও জীবনহানির আশংকার কথা উল্লেখ করেন।

ঠিকাদার আবদুল কাদের আরো বলেন, সাধারণ ডায়েরি করার পর স্থানীয় ও জেলার গণমাধ্যম গণ বিষয়টি অবগত হয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রচার করেন।কিন্তু আজও আমরা কাজ শুরু করতে পারছিনা প্রাণনাশের হুমকি পাওয়ায়।আমি আইনগত সহযোগীতা চাই।

দাগনভূঞা থানা সূত্রে সাধারন ডায়েরির সত্যতা পাওয়া গেছে। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন বলেও জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com