1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা

দাগনভূঞার দক্ষিণ করিম পুরে সন্ত্রাসী হামলা আহত ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিম পুর গ্রামে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত কাল বিকাল সাড়ে ৫টার সময় উক্ত সন্ত্রাসী হামলায় মেজবাহ উদ্দিন এবং আবু সাঈদ নামে দুই ব্যক্তি কে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলার ঘটনায় দাগনভূঞা থানায় ফৌজদারি অপরাধের মামলা হয়েছে। মামলা নং ০৫ ।
মামলার এজহার সূত্রে জানা যায়, মামলার সাক্ষী দক্ষিণ করিম পুর গ্রামের ৭ নং ওয়ার্ডে মৃত আবদুর রহিমের ছেলে আবু সাঈদ ৮ এপ্রিল বিকালে তার বাড়ীর পশ্চিমে তার ফসলি জমির গম কাটতে জমিতে যান। গম কেটে বাড়ীতে আনার সময় পূর্ব শত্রুতার জেরে ৮ জন লোক হঠাৎ এসে আবু সাঈদকে পথ রোধ করে লাঠি দিয়ে মারতে শুরু করে। আবু সাঈদ গুরুতর আহত হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে। এ ঘটনা দেখে একি গ্রামের আলী মুন্সি বাড়ীর একে এম মনিরের ছেলে মেজবাহ উদ্দিন আবু সাঈদ কে রক্ষা করতে আসলে বিবাদী ৮ জন এবার মেজবাহ উদ্দিন কে পিটিয়ে মারাত্মক আহত করে এবং মেজবাহর পকেটে থাকা মোবাইল ও ৩ হাজার টাকা চিনিয়ে নেয় তারা। এক পর্যায়ে আবু সাঈদ ৯৯৯ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলার ঘটনায় ৮ জনকে আসামী করে মেজবাহ উদ্দিন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। আভিযুক্তরা হলেন,দক্ষিণ করিম পুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জহির উদ্দিন, আলী আকবরের ছেলে জালাল আহমদ, নুরুল হুদার ছেলে শহীদুল ইসলাম সোহেলও ইসমাইল হোসেন আজীম,আলীর ছেলে জয়নাল উদ্দিন ও কামাল উদ্দিন, জয়নালের ছেলে মোঃ হাসান ও নুর ইসলামের ছেলে মোঃ জিল্লুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com