1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা জোরদার ও দুই খালকে ‘অতি জরুরি’ ঘোষণা: ড. খন্দকার মারুফ হোসেনের দাউদকান্দিতে সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগমের ইন্তেকাল, শোকের ছায়া পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর *রূপনগরে আমিনুল হকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ* খুলনার আফিলগেটে দুর্বৃত্তদের গু*লিতে নিহত- ১ সালাহউদ্দিন আহমদ: দীর্ঘমেয়াদির পাশাপাশি স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণই সরকারের লক্ষ্য কৃষকের পাশে সরকার: ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, উপকৃত হবেন ১২ লাখ চাষি দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে ডেডলাইন ঘোষণা করেন : খন্দকার মারুফ হোসেন একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান: শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ সভ্যতার পরিপন্থী

দাউদকান্দিতে সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগমের ইন্তেকাল, শোকের ছায়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দি উপজেলা-এর বিটেশ্বর ইউনিয়ন পরিষদ-এর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসা: জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খানেবাড়ী নিবাসী জনাব মোখলেস সাহেবের সহধর্মিণী ছিলেন।
জাহানারা বেগম দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও তৃণমূল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক ন্যায়, নারী অধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, তৃণমূল রাজনীতিতে তাঁর মতো নিবেদিতপ্রাণ ও মানবিক প্রতিনিধি বিরল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুমার রূহের মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন—তিনি যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com