1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দাউদকান্দিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় দাউদকান্দিতে উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান,ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন। এসময় উপজেলার সকল দফতরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপরে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,কুদ্দুস সরকার,সোহরাব হোসেন, দাউদকান্দি পৌর সভার পক্ষে মেয়র নাঈম ইউসুফ সেইন,উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের পক্ষে সভাপতি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন,যুগ্ম-আহবায়ক হেলাল মাহমুদ,যুবলীগ নেতা খাজা প্রধান, মুরাদ চৌধুরী সুমন, রাসেদুল ইসলাম সরকার, মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা,সাধারণ সম্পাদক লায়লা হাসান,উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লু,যুগ্ন-সাধরন সম্পাদক মহসিন আহমেদ, মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা ও ছাত্র লীগের ব্যানারে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও ডিকে-৯৭ ব্যাচ নামের একটি অরাজনৈতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাকিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com