1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

দশম শ্রেণি পাস রণবীর বললেন, পরিবারে আমিই সবচেয়ে বেশি শিক্ষিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বলিউডের কাপুর খানদান! আজও বলিউডে স্রেফ নামটাই যথেষ্ট। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে রণবীর কাপুর- হিন্দি সিনেমার পর্দায় কাপুর পরিবার বরাবরই দাপটের আরেক নাম। এমনকি দুই মেয়ে করিশ্মা-করিনাও বাদ যাননি।

চার প্রজন্ম ধরে বলিউড সিনেমার জগতে দাপটের সঙ্গেই রাজত্ব করে আসছেন কাপুররা। কিন্তু অভিনয়ে যে পরিবারের এমন চোখধাঁধানো সাফল্য, লেখাপড়ার জগতে তাদের দখল কতটা?

সে খবর ফাঁস করেছেন রণবীর কাপুর নিজেই! কিন্তু তিনি যে তথ্য দিয়েছেন তাতে কাপুর পরিবারের ভক্ত-অনুরাগীদের চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হতে পারে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম দশম শ্রেণির গণ্ডি পেরিয়েছেন!

‘ব্রহ্মাস্ত্র’র নায়কের ভাষ্যমতে, আমার বাবা ক্লাস এইটে ফেল করেছিলেন। কাকা ক্লাস নাইনে। আর ঠাকুরদা তো ক্লাস সিক্সেই ফেল। আমিই পরিবারের ছেলেদের মধ্যে প্রথম ক্লাস টেন পাশ করেছি। আমিই সবচেয়ে শিক্ষিত।’

শুধু তা-ই নয়, রণবীর ফাঁস করেছেন আরও এক তথ্য। লেখাপড়ায় নাকি বরাবরই খুব দুর্বল ছিলেন তিনি। তিনি জানান, দশম শ্রেণির পরীক্ষায় ৫৩.৪ শতাংশ নম্বর পান। তাতে রণবীরের নাকি বাবা ঋষি কাপুর এবং মা নীতু সিংহ এতটাই খুশি হয়েছিলেন যে, রীতিমতো জাঁকজমক করে পার্টি দিয়ে উদযাপনে মেতেছিল গোটা কাপুর পরিবার!

দশম শ্রেণির গণ্ডি পেরোনোর পরে ঠিক কী করেছিলেন রণবীর? এমন প্রশ্নের জবাবে ঋষি-তনয় জানিয়েছেন, স্কুল পাশ করার পরই অভিনয় জগতে ঝুঁকেছিলেন তিনি। ছবি তৈরি নিয়ে বিদেশে কিছু কোর্স করার পরেই ২০০৭ সালে বলিউডে পা রাখেন।

কাপুরদের বংশপরম্পরা বজায় রেখেই ঝুলিতে পুরেছেন একের পর এক হিট সিনেমা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com