1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণরায়ের নতুন অধ্যায়: শপথে আনুষ্ঠানিক সূচনা বিএনপির সংসদযাত্রা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: কফিল সভাপতি, সাইফুল মহাসচিব তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগের সূচনা বিদায়ের প্রহরে ড. মুহাম্মাদ ইউনূস: ‘দেশকে সচল করাই ছিল সবচেয়ে কঠিন দায়িত্ব’ কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি সংসদীয় দলের সভা : নেতৃত্বে তারেক রহমান, নতুন অধ্যায়ের সূচনা ঐক্যের রাজনীতিতে নতুন বার্তা: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফেনীতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন দাউদকান্দিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগদান দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত এই অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও রানী কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়।

এর আগে ৫ মে রাজা ও রানী কনসোর্টের অভিষেকের প্রক্কালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪ মে লন্ডনে পৌঁছেন।

সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে কমনওয়েলথ দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনের যোগদানের পাশাপাশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকেও যোগ দেন।

লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ চেয়ার ইন অফিস রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমনওয়েলথ পরিবারের একটি যৌথ ছবি তোলা হয়।

৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৮ সেপ্টেম্বর, ২০২২-এ গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের রাজা হন।

রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পরে একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।

রাজা তৃতীয় চার্লেস এই অভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com