1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট খুলনার আড়ংঘাটায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার। জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে আইন পাস, হচ্ছে স্মৃতি জাদুঘর

তীব্র সংকটের মধ্যেই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। গত কয়েক সপ্তাহ ধরে এসব এলাকায় প্রতিদিন সকাল ছয়টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মিলছে না গ্যাস। কিছু কিছু এলাকায় দিনে গ্যাস মিললেও তা একবারেই চাপ-শূন্য। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এরই মধ্যে আবাসিকে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব এসেছে। তা বিবেচনায় নিয়ে কারিগরি কমিটি গঠন করেছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গ্যাস সংকট নিয়মিত সমস্যা ছিল রাজধানীর মান্ডা, মানিকনগর, জুরাইন, কামরাঙ্গীচর, মালিবাগ, বাসাবো, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মুগদা এলাকায়। তবে এখন তা ধানমন্ডি, কলাবাগান, কমলাপুর, মগবাজার, ইস্কাটন, গুলশানসহ বিভিন্ন এলাকাতেও শুরু হয়েছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, সকাল ৬টা থেকে বিকেল ৫-৬টা পর্যন্ত গ্যাস থাকছে না। দিনের বেলায় রান্না করা সম্ভব হচ্ছে না, রাতের রান্না করা খাবারও দিনের বেলায় গরম করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন।

রাজধানীর কলাবাগান এলাকার বাসিন্দা সানজিদা আক্তার বলেন, কিছুদিন ধরে গ্যাস একেবারেই থাকছেনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকছে, দুপুরের মধ্যে তা একদম শূন্য। রান্না করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে সিলিন্ডার গ্যাস নিতে বাধ্য হয়েছি।

পশ্চিম রাজাবাজারের হিমেল দেব বলেন, কিছুদিন ধরে দিনের বেলায় গ্যাস থাকছেনা। গ্যাস এলেও তা দিয়ে পানিও গরম করা যাচ্ছেনা। আমরা ব্যাচেলার মানুষ, সকালে কাজের লোক এসে গ্যাস পায় না, রান্না না করে চলে যায়। ফলে না খেয়েই অফিসে যেতে হয়।

বাসাবো এলাকার মোহন লাল বলেন, আগে সকালের দিকে গ্যাস থাকলেও এখন সকালেও থাকছেনা। আগে ১১টার পরে আসত, এখন সেটাও বন্ধ হয়েছে।

সায়দাবাদ এলাকার সাদ্দাম হোসেন বলেন, বহুদিন ধরেই গ্যাসের সমস্যা। মাস-খানেক আগে সকাল-সন্ধ্যা একটু থাকতো। এখন সেটাও আসেনা। তিতাস অফিসে বারবার যোগাযোগ করেও লাভ হয়নি।

রাজধানীর সিএনজি স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে পর্যাপ্ত জ্বালানি নেওয়া যাচ্ছেনা। ফলে বারবার যানবাহনগু‌লোকে গ্যাসের লাইনে দাঁড়াতে হচ্ছে।

পেট্রোবাংলা জানিয়েছে, প্রতি মাসে দেশে গ্যাসের চাহিদা রয়েছে ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। তবে জানুয়ারিতে চাহিদার বিপরীতে দেশে ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে, যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বনিম্ন।

তীব্র সংকটের মধ্যেই জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আবাসিক গ্রাহকদের বিল ৫১২ টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে। বর্তমানে দুই চুলার জন্য ১ হাজার ৮০ টাকা ও এক চুলার জন্য ৯৯০ টাকা বিল দিতে হয়। মূল্যবৃদ্ধির প্রস্তাব মানা হলে দুই চুলার জন্য মাসে ১ হাজার ৫৯২ টাকা এবং এক চুলার জন্য ১ হাজার ৩৮০ টাকা বিল দিতে হবে।

এদিকে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নিয়ে কারিগরি কমিটি গঠন করেছে বিইআরসি। দেশের ছয়টি গ্যাস বিতরণ সংস্থাকে গত সোমবার চিঠি দিয়েছে ওই কমিটি। চিঠিতে মূল্যবৃদ্ধির প্রস্তাবের সপক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত আগামী সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। তথ্য-উপাত্ত যাচাইয়ের পর জানুয়ারির মধ্যেই নিজেদের সিদ্ধান্ত কমিশনকে জানাবে কারিগরি কমিটি।

সম্প্রতি গ্যাস সংকটের জন্য ‘দুঃখ প্রকাশ’ করে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী মার্চ মাস নাগাদ গ্যাসের সংকট সমাধান হয়ে যাবে। তবে নিরবচ্ছিন্ন গ্যাসের জন্য দেশবাসীকে আগামী ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, আমরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের একটা টাইমলাইন ঠিক করে ফেলেছি। ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস সাপ্লাই থাকবে। আমরা যেভাবে বিদ্যুতে করেছি, গ্যাসের ব্যাপারেও সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com