1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি: আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনিই বিএনপির নেতৃত্ব দেবেন।”

ডা. জুবাইদা রহমানের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডা. জুবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কিনা, তা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”

বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, “তার বিদেশ যাত্রা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকরাই নেবেন।”

নির্বাচনী জোট ও আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, “এখনও আলোচনা শেষ হয়নি। সংলাপ ও আলোচনা গণতন্ত্রেরই অংশ। আলোচনা চলবে। নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে এবং পুরো জাতি নির্বাচনের দিকে এগোচ্ছে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াই প্রথম ব্যক্তি যিনি চান দেশে গণতন্ত্র ফিরে আসুক এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় দেশ আজ নানা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।”

বিএনপির এই শীর্ষ নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com