1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

ঢাবিতে সমাবর্তনের আমেজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনের অনুষ্ঠান। সমাবর্তন ঘিরে ক্যাম্পাস

ইতোমধ্যেই মুখর সমাবর্তনপ্রত্যাশী শিক্ষার্থীদের পদচারণায়।

সমাবর্তনপ্রত্যাশীরা মূল ভেন্যুতে প্রবেশ করবেন সকাল ১১টার মধ্যেই। এর আগেই সরেজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র

(টিএসসি), কলাভবন, অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, বটতলা, সিনেট ভবন, মল চত্বর, কার্জন হলসহ ক্যাম্পাসের প্রায় সব পয়েন্ট

গ্রাজুয়েটদের পদচারণায় মুখর থাকতে দেখা গেছে। কালো গাউন আর সমাবর্তনের বিশেষ হ্যাট পরিহিত শিক্ষার্থীদের সরব উপস্থিতি চোখে

পড়ার মতো।

এছাড়াও গায়ে কালো গাউন আর মাথায় কালো হ্যাট পরে সেলফি, গ্রুপ ফটোসেশনে ব্যস্ত থাকতে দেখা গেছে সমাবর্তনপ্রত্যাশী

শিক্ষার্থীদের। কেউ কেউ বন্ধু-বান্ধবীদের সাথে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন, কেউ কেউ প্রিয়জনকে নিয়ে, আবার অনেককেই দেখা

গেছে পরিবার-পরিজনদের নিয়ে ছবি তুলছেন। এছাড়া গ্রাজুয়েটদের গাউন, হ্যাট পরে ছবি তুলতে দেখা গেছে জুনিয়র শিক্ষার্থীদেরও। এভাবে

ক্যাম্পাস মাতিয়ে বেড়াচ্ছেন তারা।

এবারের সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ঢাবিতে ভর্তি হওয়ার পর থেকেই সমাবর্তনের এই বিশেষ দিনের জন্য

অপেক্ষা করেছিলাম। আর কিছুক্ষণ পরই সেই বিশেষ মুহূর্ত। গাউন পেয়ে বন্ধুদের সাথে ছবি তোলার লোভ সামলাতে পারিনি। মুহূর্তগুলো

খুবই ভালো লাগছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত মূল সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো:

আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। সমাবর্তন বক্তৃতা

শেষে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’স ডিগ্রি দেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটদের জন্যে সমাবর্তনের মূল ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়

খেলার মাঠ এবং সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটরা ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশগ্রহণ করবেন।

সমাবর্তনে মোট ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ২২ হাজার ২৮৭ জন মূল ভেন্যুতে এবং সাত

হাজার ৭৯৬ জন ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যুতে অংশ নেবেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি

স্বর্ণপদক, ১৭ জনকে পিএইচডি, দু’জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তনের দিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা

মেডিক্যাল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com