1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১

ঢাকা ত্যাগ করলেন ভারতের রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন তাকে বিদায়ী অভ্যর্থনা জানান।

ঢাকা ত্যাগ করার আগে তিনি ঢাকার রমনাস্থ কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করেন এবং মন্দিরটি পরিদর্শন করেন।

বাংলাদেশের মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ পালন করতে ১৫ ডিসেম্বর ঢাকা সফরে আসেন তিনি। ওই দিন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পরে বঙ্গবভনে নৈশভোজে অংশগ্রহণ করেন রামনাথ কোভিন্দ।

১৬ ডিসেম্বর সকালে ভারতের রাষ্ট্রপতি জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন ও বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন। এই প্রথমবারের মতো বাংলাদেশ এবং ভারতের রাষ্ট্রপতি একইসঙ্গে কুচকাওয়াজ উপভোগ করলেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরের মার্চে ঢাকা সফর করেন। এবারই প্রথম ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই বছরে ঢাকা সফর করলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com