দেশের রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ। এ ঘটনায় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানানো হয়।