1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আজ—নজিরবিহীন নিরাপত্তা, সাফল্য নিয়ে শঙ্কা ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যুই প্রধান—বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্প সাফল্যের ৫ বছর পেরিয়ে ৬-এ বি নিউজ মিডিয়া মধুপুরে জমকালো বর্ষপূর্তি উদযাপন একদিনে ২৪ বিল পাস, চলতি অধিবেশনে মোট ৯১ উত্তর আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ পাস: বিরোধী দলের ওয়াকআউট

ড. ইউনূসের সংবাদ সম্মেলনের খবরে ঝাড়ু হাতে আ.লীগ নেতাকর্মীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর মিরপুরের ড. ইউনূসের সংবাদ সম্মেলনের খবর শুনে ঝাড়ু হাতে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনের সামনে কয়েকশ নারী-পুরুষ অবস্থান নেন। তারা ঝাড়ু হাতে নিয়ে ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া তারা গ্রামীণ টেলিকমে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বাইরে বের করে দেন। এ সময় আশপাশে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় মিরপুর ১ নম্বর গ্রামীণ টেলিকম ভবনে ড. ইউনূস একটি সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের খবর শুনে বৃহস্পতিবার সকাল থেকে শাহ আলী থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী গ্রামীণ টেলিকম ভবনের সামনে অবস্থান নেন। তারা ড. ইউনূসকে প্রতিহতের ঘোষণা দেন। ড. ইউনূস যাতে কোনোভাবে গ্রামীণ টেলিকমে ঢুকতে না পারেন, এ জন্য তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় অনেকের হাতে ঝাড়ু ছিল।

গ্রামীন টেলিকমের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে আমাদের প্রতিষ্ঠানের কোনো লোকজনকে অফিসের (গ্রামীণ টেলিকম) ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি যারা ভেতরে ছিল তাদেরও বের করে দেওয়া হয়েছে।

শাহ আলী থানার ওসি মওদুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com