1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব ভেটো দিল চীন-রাশিয়া, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পাল্টা বার্তা—‘বর্বরতার বিরুদ্ধে সভ্য জাতির জয় হবেই’ হরমুজ প্রণালি ইস্যুতে তীব্র উত্তেজনা: ট্রাম্পের ‘সভ্যতার মৃত্যু’ হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা ইরানের *জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি* “ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমতের ডাক: পুনর্গঠিত হচ্ছে ‘জুলাই মঞ্চ’” গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১০৬ রোগী ভর্তি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৭০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন হাসপাতালে আরও ১০৬ রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৬ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি ৬২৬ ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৫১৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১১৩ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১০৬ রোগীর মধ্য ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৭ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২৪ জন ভর্তি হন।

সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে আজ (৯ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৯০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ১৮০ জন।

এদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন এবং ৯ নভেম্বরের ৯ দিনে এক হাজার ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন ও নভেম্বরের ৯ দিনে পাঁচজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com