1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াতের ফল স্বীকৃতি, দায়িত্বশীল বিরোধী ভূমিকায় থাকার ঘোষণা বিকেল ৩টায় বিএনপির সংবাদ সম্মেলন, বক্তব্য দেবেন তারেক রহমান ফাঁসির মঞ্চ থেকে সংসদে: ভোটে জয়ী বাবর, পিন্টু ও আজহার ইউনূসের অভিনন্দন বার্তা: তারেক রহমানকে শুভেচ্ছা নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান—সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির বিজয় মিছিলে হামলা, জামায়াতকে দায়ী করে দ্রুত বিচারের দাবি ফুলেল শুভেচ্ছায় ঐক্যের বার্তা: তারেক রহমানকে অভিনন্দন জানালেন ড. খন্দকার মোশাররফ ফেনীর ৩টি আসনে বিএনপি জয়ী, আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে জয়লাভ—– ত্রয়োদশ জাতীয় সংসদ: রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক বার্তায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৬৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে ভয়াবহ রুপ নিয়েছে ডেঙ্গু। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন আরও ২৭৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১৩ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৩৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৬০৫ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৬ হাজার ৭৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩১ হাজার ১৩১ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৭২ জন। ঢাকায় ৩০ হাজার ৭৪৮ এবং ঢাকার বাইরে ২৬ হাজার ৩২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com