1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবেশ রক্ষায় এখনই কঠোর সিদ্ধান্ত জরুরি: নদী, বন ও পাহাড় ধ্বংসে সংকট ঘনিয়ে আসছে জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী 🔥 মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের ‘বিধ্বংসী’ হামলার দাবি, তেলের বাজারে অস্থিরতা সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা

ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৫৯ জন। ঢাকায় মারা গেছেন ৯ জন এবং ঢাকার বাইরে ১ জন মারা গেছেন।

শাহাদত আরও জানান, ‘ঢাকায় ভর্তি রোগী রয়েছে ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬১ জন। মোট চিকিৎসাধীন ৮ হাজার ৯৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন। মোট ২৩৯ জন মারা গেছেন।’

‘১১ থেকে ৫০ বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি। জুন মাসে আমাদের রোগী ছিল ৫ হাজার ৫৬ জন, জুলাই মাসে এ পর্যন্ত আমাদের রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ৩৮ হাজার ৪২৯ জন। এ মাসে রোগীর সংখ্যা ৭ গুণের বেশি বেড়েছে গত মাসের তুলনায়,’ বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com