1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন নির্বাচন শেষে ঐক্যের ডাক, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় দায়িত্বের বার্তা “এমপি হলে মন্ত্রী পাই, এবার ইনশাল্লাহ প্রেসিডেন্ট পাব” — রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সম্প্রীতির রাজনীতির ইঙ্গিত: কুমিল্লায় সৌজন্য সাক্ষাতে ইতিবাচক বার্তা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে, সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানালেন তারেক রহমান মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা পেলেন ডা. শফিকুর রহমান চট্টগ্রাম থেকে স্থান পাচ্ছেন কারা? দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা জামায়াতের ফল স্বীকৃতি, দায়িত্বশীল বিরোধী ভূমিকায় থাকার ঘোষণা

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৬১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১২৩৯ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৮০৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪২ হাজার ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ৭৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৭ হাজার ৯০৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১০ জন। ঢাকায় ১৯ হাজার ৮১২ এবং ঢাকার বাইরে ১৪ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com