1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত বাংলাদেশে ফেরত আসছে শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি, সম্মত ভারত হরমুজ প্রণালি আবারও চালু: যুদ্ধবিরতির পর প্রথম দুই জাহাজ পার, টোল আরোপ ইরানের সন্ত্রাসবিরোধী সংশোধনী আইন পাস: নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম পানছড়িতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন, তরুণদের উদ্ভাবনী ভাবনায় উচ্ছ্বাস খুলনার ফুলতলায় এ গফুর মেমোরিয়াল হাসপাতালে প্রসূতি চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। দুই সপ্তাহের যুদ্ধবিরতি: গুলি বন্ধের নির্দেশ ইরানে, তবে ‘ট্রিগারে আঙুল’—চাপা উত্তেজনা বহাল ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিশংসনের দাবি, যুদ্ধবিরতিতেও ক্ষোভ কমেনি: ওকাসিও-কর্তেজ হরমুজ প্রণালি কেন্দ্র করে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র–ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি, ট্রানজিট ফি পরিকল্পনায় নতুন বিতর্ক “৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয়—ইরানের দাবি, ১০ দফা প্রস্তাব মানতে বাধ্য ওয়াশিংটন”

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১২৯ জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৯ জন। এই সময়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। এর মধ্যে ১০৩ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ২৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১১০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৬ হাজার ১২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৪৭৬ জন। ডেঙ্গুতে এ সময়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com