1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর ৬৮ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে সুগার মিলের “কেইন কেরিয়ার” প্রাঙ্গনে ডোঙ্গায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান ।

ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক মো; শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি)র চেয়ারম্যান শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান. বিশেষ অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, বিএসএফআইসি’র সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, বিএসএফআইসি’র প্রধান (টিএস)মঞ্জুরুল হক প্রমুখ।

এ সময় ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উলে­খ্য, যে এ বছর আখ মাড়াই মৌসুমে ঠাকুরগাঁও চিনি কলে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯০ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ হাজার ৬৭০ মেট্রিক টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ দশমিক ৩০ শতাংশ। ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে দন্ডায়মান আখ আছে ৬হাজার ৬০একর, ২০২৫-২০২৬ মৌসুমে আখ রোপন লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৫ শ একর। চলতি মৌসুমে অদ্যাবধি রোপন (চলমান) ৩ হাজার একর জমি। মাড়াই কর্মদিবস ধরা হয় প্রায় ৭০/৮০ দিন।

ঠাকুরগাঁও সুগার মিল চিনির গুণাবলি এবং আহরণের তুলনামূলক উচ্চ মাত্রা বজায় করে সারা দেশের সব সুগার মিলগুলোর মধ্যে চিনি উৎপাদনে ১ম বা ২য় স্থান অধিকার করে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে মৌসুম পাড় করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com