1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঠাকুরগাঁওয়ে হরতালের সমর্থনে বিক্ষোভঃ আইনজীবী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির-ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারাও। তবে মিছিল শেষে এক আইনজীবীকে আটক করে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে শহরের আমতলা হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এসময় এডভোকেট ইয়াজুল ইসলাম নামে এক আইজীবীকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। এসময় তাকে টেনে হেঁচড়ে ভ্যানে তোলে। আইনজীবিকে আটকের সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তি হয়।

এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস বলেন, ‘গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে, পুলিশ ফাঁড়িতেও তারাই হামলা চালিয়েছে। বিএনপি এসব কিছু করেনি। তবুও তারা মিথ্যা মামলায় গেফতার-হয়রানি করছে।

আগামীকাল হরতালের সমর্থনে আজও একটি বিক্ষোভ মিছিল বের করলে শহর ঘুরে আসার পর এক আইনজীবীকে আটক করে পুলিশ। যা নিন্দনীয়। অবিলম্বে তার মুক্তির দাবি করছি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে জানান তিনি।

আইনজীবীকে আটকের ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, উস্কানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com