1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

ঠাকুরগাঁওয়ে সুইজারল্যান্ড দূতাবাসের ডিপুটি হেড অফ মিশনের সাথে ঠাকুরগাঁও নাগরিক প্ল্যাটফর্মের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : সুইজারল্যান্ড দূতাবাসের ডিপুটি হেড অফ মিশন এবং হেড অফ কো-অপারেশন কোরিন হেনচেজ পেগনানি ঠাকুরগাঁওয়ের নাগরিক প্ল্যাটফর্মের সভায় যোগ দিয়ে প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। সোমবার দুপুরে জেলা শহরের টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন,  ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের রংপুর বিভাগের  ক্লাস্টার  সমন্বয়কারী রেফায়েত আরা ঋতু, জেলা সমন্বয়কারী জুলিয়া আখতার, ঠাকুরগাঁও নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক সাদেকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির মোস্তাফিজ মিলু, মৌসুমি রহমান, বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে সহ জেলার  বিশিষ্ট  পেশাজীবী প্রতিনিধি,  সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভায় তাঁর বক্তব্যে হেড অফ মিশন কোরিন ঠাকুরগাঁও নাগরিক প্ল্যাটফর্ম তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক  কার্যক্রমে  সম্পৃক্তকরণ, তাদের প্রতিভা ও দক্ষতা  বৃদ্ধি করার লক্ষ্যে যে ভূমিকায় রয়েছে তাঁর প্রশংসা করেন এবং যেসব ব্যাপার এ দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি করবে এমন বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। উল্লেখ্য, আস্থা প্রকল্পের উদ্যোগে গঠিত যুব ফোরামগুলোর সাথে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক  সম্প্রীতি রক্ষা
ও সন্ত্রাসমুক্ত   সমাজ গঠনে ভূমিকা রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জেলা নাগরিক প্ল্যাটফর্ম ভূমিকা রেখে আসছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com