1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে “নারী ও শিশু বান্ধব জাতীয় বাজেট ” শীর্ষক পর্যালোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও : ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিগত বছরের বাজেটের চাইতে প্রায় ৭ হাজার কোটি টাকা কম বরাদ্দ থাকলেও নারী ও শিশু উন্নয়নের বরাদ্দের ক্ষেত্রে তার ছাপ পড়েনি। বরং এক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। সামাজিক কার্যক্রমেও এই বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে যা সঠিকভাবে বাস্তবায়িত হলে নারী-শিশু-আদিবাসী-দরিদ্রসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এই জাতীয় বাজেট ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
“নারী ও শিশু বান্ধব জাতীয় বাজেট” শীর্ষক পর্যালোচনা সভায় এ কথা বলেন, অর্থনীতিবীদ ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম হোসেন।

জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে শনিবার দুপুরে ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতালের সেমিনার রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

নাগরিক প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ শামীম হোসেন। এসময় আরো বক্তব্য দেন বিজিবি ও কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ এহসান ইসলাম এহসান, সমাজকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, জেলা নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক এ্যাড. মৌসুমি রহমান, সদস্য খোদা বকশ ডাবলু, চ্যানেল ২৪ ও ঠাকুরগাঁও বেতার প্রতিনিধি ফাতেমা তুস ছোগরা। এছাড়াও এ আলোচনা সভায় জেলা যুব ফোরামের সদস্যরা অংশ নেন।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে নারী ও শিশু বান্ধব নানা বিষয় নিয়ে আলোচনা এবং নারী শিশু সহিংসতা প্রতিরোধ সহ নারীদের আর্থিক উন্নয়নের নানা বিষয় সম্পর্কে পর্যালোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com