1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পল্লবীতে আমিনুল হকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস

টানা ২৬ ঘণ্টা নির্ঘুম ছিলেন সেই অ্যাম্বুলেন্সচালক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চালক দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে অ্যাম্বুলেন্স চালানোয় শরীয়তপুরের জাজিরায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল।

তিনি বলেন, বিরতিহীনভাবে দীর্ঘ সময় অ্যাম্বুলেন্স চালানোর কারণে চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে ঘটা এই দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

নিহত অ্যাম্বুলেন্সচালক রবিউলের ছোট ভাইয়ের বরাত দিয়ে আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল বলেন, অ্যাম্বুলেন্সচালক রবিউল রোববার দিনগত রাত ২টার দিকে ঢাকা থেকে রোগী নিয়ে ভোলা যান এবং কোনো বিরতি না দিয়ে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। রোববার দিনগত রাত ২টা থেকে দুর্ঘটনার সময় পর্যন্ত হিসাব করলে দেখা যায়, ২৬ ঘণ্টারও বেশি সময় তিনি কোনো বিরতি না দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়েছিলেন। আমরা ধারণা করছি, টানা ২৬ ঘণ্টা নির্ঘুম থাকায় অ্যাম্বুলেন্স চালানোর সময় তিনি ক্লান্তি অনুভব করছিলেন। তার চোখে ঘুম ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ট্রাকচালকও পলাতক রয়েছেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, আজকের দুর্ঘটনায় নিহতের ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। অর্থ দিয়ে তাদের ক্ষতির পরিমাণ কখনোই নিরূপণ করা সম্ভব নয়। তবুও আমরা মৃতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে জনপ্রতি ১০ হাজার টাকা করে অর্থ সহযোগিতা দিয়েছি। দুপুর ২টার সব মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com