1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

টাকা পাচার হয়, বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে: চুন্নু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি- এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়। এটা তাদের (বাংলাদেশ ব্যাংকের) রিপোর্ট। তাহলে এতদিন তারা কী করেছিল? তারা কি জানে না কোন আইটেমের দাম কত?’ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা কোথায় যাবো? অর্থ ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন..। বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে। কোন ব্যবসায়ী কোন হিসাব থেকে এলসি করেন, এটা ওভার ইনভয়েজ (প্রকৃত দামের চেয়ে মূল্য বেশি দেখানো) হচ্ছে না আন্ডার ইনভয়েজ (প্রকৃত দামের চেয়ে মূল্য কম দেখানো) হচ্ছে তারা কি জানে না? আমদানি-রপ্তানি একটি বিভাগ দেশে আছে না?’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩শ কোটি টাকার অডিট আপত্তি ও আর্থিক খাতের অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘সব থেকে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার শক্তভাবে এগুলো দেখভাল না করলে দেশ খালি হয়ে যাবে। কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে এই যে যায়, নিশ্চয়ই এটা ওভার ইনভয়েজ, আন্ডার ইনভয়েজ। এগুলো দেখার দায়িত্ব কার?’

পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে নেগেটিভ নিউজ দেখলে মনটা খারাপ হয়ে যায়। হাসপাতালে ঢোকানো হলো, তারপর বলা হলো মারা গেছে। খতনা করাতে গিয়ে মৃত্যু হয়েছে। আমার মনে হয় এত এলোমেলো হচ্ছে। প্রধানমন্ত্রীকে বলবো আপনি কঠিন হোন। মানুষ এখন ভাবছে সরকারি দল, বিরোধী দল কী করে? জবাবদিহি কোথায়? সরকার শক্ত না হলে আমাদের তো যাওয়ার জায়গা নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com