1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার

টাকা আত্মসাতের দায় নিজের কাঁধে নিয়েছেন ইভ্যালির সিইও

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল গ্রাহকদের টাকা আত্মসাতের সব দায় নিজের কাঁধে নিয়েছেন। এর সাথে তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের কোনও সম্পৃক্ততা না থাকার কথা জানিয়েছেন তিনি।

রাজধানীর গুলশান থানা পুলিশ তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের সময় তিনি এ কথা জানান বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সূত্র আরও জানিয়েছে, রাসেল দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। তবে গোয়েন্দা নজরদারিতে থাকায় তার পক্ষে তা সম্ভব হয়নি।

অন্যদিকে রাসেল ও তার স্ত্রীর মুক্তির দাবিতে গণস্বাক্ষর নিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন গ্রাহক ও সেলাররা। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টা থেকে ধানমন্ডির ১৪ নম্বর সড়কে ইভ্যালির প্রধান কার্যালয়ের সামনে তাদের জড়ো হতে দেখা যায় । এ বিষয়ে কর্মসূচির আহ্বায়ক মীর আমজাদ হোসেন আকাশ বলেন, ‘আমরা চাই প্রধান নির্বাহী আমাদের মাঝে ফিরে আসুক। গ্রাহকদের পাওনা মিটিয়ে দিক। তাকে গ্রেপ্তার করে আটকে রাখা কোনও সমাধান নয়। গ্রাহক ও সেলাররা তাদের প্রাপ্য ফিরে পাক।’

এর আগে শনিবার রাতে ইভ্যালির বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় আরেকটি মামলা হয়েছে। মামলায় মো. রাসেল ও শামীমা নাসরিনসহ ১২ জনকে আসামি করা হয়। কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া।

মামলার অপর আসামিরা হলেন- ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, ম্যানেজার জাহেদুল ইসলাম, সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার তানভীর আলম, সিনিয়র এপিকিউটিভ (কমার্শিয়াল) জাওয়াদুল হক চৌধুরী, হেড অব অ্যাকাউন্ট সেলিম রেজা, অ্যাকাউন্টস ম্যানেজার জুবায়ের আল মাহমুদ, অ্যাকাউন্ট শাখার কর্মী সোহেল, আকিবুর রহমান তুর্য, সিইওর পিএস রেজওয়ান ও বাইক ডিপার্টমেন্টের কর্মকর্তা সাকিব রহমান। এ ছাড়া মামলার এজাহারে আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামির কথাও উল্লেখ করা হয়েছে।

ইভ্যালির বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় এক গ্রাহকের করা মামলা ওই দিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে রাসেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com