1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন — ইরানের দাবি: মার্কিন এফ-৩৫ ভূপাতিত সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাস কেবিনে স্থানান্তর, ধীরে ধীরে সুস্থতার পথে টানা ১৬ ঘণ্টা অফিস করে নজির গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 ইরানে হামলায় ১৩ স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত, মৃত ১,২৩০ — সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা শিরোপা ধরে রাখায় বাংলাদেশ যুব ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।
শুক্রবার রাতে দেওয়া এক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের যুব ফুটবলাররা অসাধারণ সাহস, দক্ষতা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, যা পুরো জাতির জন্য গর্বের। তিনি উল্লেখ করেন, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
তিনি আরও বলেন, এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের স্বপ্ন দেখায় এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। খেলোয়াড়দের এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই সরকার তাদের জন্য আর্থিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে জানান, সরকারের ধারাবাহিক পৃষ্ঠপোষকতা ও পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়ন করা হবে। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com